ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সালথায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ শিশু তালহার: অসহায় ভ্যানচালক বাবা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ১২:২৩

জন্মের পর থেকে জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আবু তালহা। প্রয়োজনীয় অর্থের অভাবে সুচিকিৎসা মিলছে না তার। ছেলের চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটাছুটি করে অসহায় হয়ে পড়েছেন ভ্যানচালক বাবা। বর্তমানে কোনো উপায় পেয়ে তালহার চিকিৎসা বন্ধ করে রেখেছে তার পরিবার। শিশু তালহা ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি গ্রামের ভ্যানচালক মো. সবুজ মোল্যার ছেলে। তালহার বাবা সবুজ বলেন, আমার দুটি ছেলে। এর মধ্যে জন্মের পর থেকে তালহার পিত্তনালিতে টিউমার। প্রথমে তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। এতে অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। পরে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেনকে দেখানো হয়। তিনি পরীক্ষা-নিরিক্ষা করে তালহাকে বাঁচাতে দ্রুত তার অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছেন। তিনি আরো বলেন, তালহার অপারেশনের জন্য দেড় লাখ টাকা প্রয়োজন। এই টাকা খরচ করা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। এতোদিন তার চিকিৎসা করাতে গিয়ে আমার সাধ্যের সবটুকু শেষ করে ফেলেছি। আমি দিন আয় করে দিন খাই। তাই টাকার অভাবে বর্তমানে তার চিকিৎসা বন্ধ রয়েছে। এমন অবস্থায় শিশু ছেলের চিকিৎসার জন্য সমাজের সকল সহৃদয় মানুষের কাছে সহায়তা কামনা করছি। সাহায্য পাঠানো জন্য- ০১৩৩২৬০২১৭৬ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তালহার বাবা। অধবা যোগাযোগ করে- ০১৩৩০১৪০৪৩৫ এই বিকাশ নম্বরে সহায়তা পাঠানো জন্য অনুরোধ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা