ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ১২:৩৮

খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে একজন মাদক কারবারী আটক হয়েছে। সোমবার রুপসা থানাধীন খান জাহান আলী (রুপসা) সেতু টোল প্লাজায় এক যাত্রীবাহী বাসে তল্লাশি করে এ মাদক ব্যবসাযীকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসাযীর নিকট থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। 
আসামীর নাম বিএম এরশাদ হোসেন (৩৮), পিতা- গোলাম মোস্তফা, গ্রাম- ধানাইড়, লোহাগড়া, নড়াইল। 
অভিযান সূত্রে, পরিদশর্ক মোঃ বদরুল হাসান এর নেতৃত্বে বিভাগীয় স্টাফ নিয়ে রুপসা থানাধীন খান জাহান আলী (রুপসা) সেতু টোল প্লাজায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস পরিবহনের যাত্রী আসামি বিএম এরশাদ হোসেনের (৩৮) দেহ তল্লাশী করে একটি শপিং ব্যাগের মধ্যে সাদা পলিথিনের মোড়ানো ১০,০০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  আসামিকে আটক করা হয় এবং এ বিষয়ে পরিদর্শক বদরুল হাসান কর্তৃক বাদী হয়ে উক্ত আসামী এরশাদ হোসেনের বিরুদ্ধে রুপসা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরিদশর্ক মোঃ বদরুল হাসান বলেন, ১০ হাজার পিস ইয়াবা নিয়ে এ আসামী ঢাকা থেকে খুলনা আসছিল। গোপনসূত্রে, জানতে পেরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই মাদক কারবারীর সাথে আরো কোন বড় চক্র জড়িত থাকতে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তিনি আরো বলেন, একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক