তানোরে অসামাজিক কাজে গাঁজা ব্যবসায়ী আটক, ৩ মাসের কারাদন্ড
রাজশাহীর তানোরে অসামাজিক কাজের দায়ে এক গাঁজা ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। গতকাল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির দমদমার বিল নামক স্থানে এই ঘটনা ঘটে।
আজ সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের ভ্রাম্যমান আদালতে থানাপুলিশ হাজির করেন। বিজ্ঞ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
আটক ব্যক্তি হলেন- মাসুদ রানা (৪৫)। তিনি উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির শিবনা দমদমা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আফসার আলী। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার বেড়াবাড়ী ডাংপাড়া এলাকার জৈনক এক নারীর সাথে কুসম্পর্ক গড়ে উঠে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী মাসুদ রানার। সেই সুবাদে মোবাইলে যোগাযোগ করে তারা দমদমা বিল নামক স্থানে মিলিত হয়ে সেখানে অসামাজিক কাজে লিপ্ত হয়। বিষয়টি স্থানীয় জনতা টের পেয়ে তাদের ধরে পুলিশে খবর দেয়। কিন্তু এর আগেই কৌশলে সটকে পরে ওই নারী।
পরে ওসির নির্দেশে পুলিশের এসআই আলতাব ও জুলফিকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে জনতার হাতে আটক মাসুদ রানাকে উদ্ধার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied