পঞ্চগড়ে ৯ মাসে আত্মহত্যা ১৯২, বাড়ছে আত্মাহত্যার প্রবণতা
পঞ্চগড় জেলায় বাড়ছে আত্মহত্যার প্রবণতা।চলতি বছরের (জানুয়ারী-সেপ্টেম্বর) ৯ মাসে ১৯২ জন আত্মহত্যার ঘটনা ঘটেছে। যার মধ্যে বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ শিক্ষার্থীরাও রয়েছেন।মাসে সর্বনিম্ন ১৩ সর্বোচ্চ ৩৪ জন আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জেলা পুলিশ সুপার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়,দাম্পত্য কলহ, সংসারে অভাব-অনটন, পরকীয়া এবং যুবক-যুবতীদের পছন্দমতো বিয়ে না হওয়া,প্রেম-ভালবাসা আত্মধারণা বা আত্মবিশ্লেষণের ঘাটতির কারণে বাড়ছে আত্মহত্যার ঘটনা।গত কয়েক বছর থেকে এ প্রবণতা আরও বাড়ছে। নারী ও পুরুষরা প্রধানত দু ধরনে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকেন। আত্মহত্যার একটি ধরন হচ্ছে, গলায় ফাঁস এবং আরেকটি বিষপানে আত্মহত্যা।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা.এস আই এম রাজিউল করিম জানান,শিশুরা মেলামেশা বা তার ভাব প্রকাশের জন্য কাউকে পাচ্ছে না। ফলে বাড়ে হতাশা ও একাকিত্ব। এটি শিশুর মধ্যে থেকে যায়।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানসিকভাবে এটি বহন করতে থাকে। কেউ কিশোর বয়সেই আত্মহত্যা করে।তবে এসব মানুষের আত্মহত্যার প্রবণতা বার্ধক্যে গিয়ে বাড়ে।আবার প্রেম-ভালবাসার কারনে আত্মহত্যার ঘটনা বাড়ছে।
শুধুমাত্র পারিবারিক ও সামাজিক সচেতনতার মাধ্যমে আত্মহত্যার ঘটনা কমানো যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied