ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ৩:১৫

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলায় ৫৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছে।
এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম এতে সভাপতিত্ব করেন। শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী সদর, পলাশ, শিবপুর, বেলাব, রায়পুরা ও মনোহরদী উপজেলার প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান মন্ত্রীর ডাকে সারা দিয়ে এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান।

নরসিংদী জেলার প্রান্তিক কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবে এবং অত্র এলাকার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এই কার্যক্রম সহায়ক হবে বলে তাঁরা আশাপ্রকাশ করেন। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম বলেন, এনসিসি ব্যাংক প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতি ইঞ্চি জায়গা চাষযোগ্য করে গড়ে তোলার জন্য সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এনসিসি ব্যাংক কৃষকদের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতিসহ আরও উন্নত প্রযুক্তির যন্ত্রাংশ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ এবং কৃষি গবেষণা কাজে ও উৎপাদিত কৃষি পণ্য সংরক্ষণে এনসিসি ব্যাংক বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এছাড়া, সারাদেশের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগোষ্ঠীকে আর্থিক খাতের আওতায় আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংক কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এসময়, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আজিজুর রহমান, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম এবং উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া, অন্যানের মধ্যে এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি মোঃ মনিরুল আলম ও ভিপি এবং সিকিউরিটি ও লজিস্টিকস প্রধান মোঃ গালিব আসাদউল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম ও শুকুন্দী ইউনিয়নের চেয়ারম্যান ছাদেকুর রহমান শামীমসহ এনসিসি ব্যাংক নরসিংদী ও মধাবদী শাখার ব্যবস্থাপক এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Sunny / Sunny

নোয়াখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন মোঃ মনজুর মফিজ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বিএমইউ উপাচার্যের সাথে চীনা কাউন্সিলরের সাক্ষাৎ: জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যো

ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়: বেতনভিত্তিক গ্রাহকদের জন্য ‘কমিউনিটি EWA 360’ উন্মোচন

অক্সফোর্ড ইনিভার্সিটির প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে সম্মাননা প্রদান

পুষ্টি বৈশাখী মেলা ১৪৩৩: ঐতিহ্য, স্বাদ ও বিনোদনের বর্ণিল উৎসব

কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন কবি-সাংবাদিক বিল্লাল বিন কাশেম