ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ৩:৫১

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের ব্যবসায় পর্যালোচনা সভা সম্প্রতি ফেনীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান। আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মু. মাহমুদ আলম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনের প্রধান ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনের ২৯টি শাখার প্রধান ও ৬টি উপশাখার ইনচার্জগণ সভায় অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী কুমিল্লা-নোয়াখালী রিজিওনের সব জেলায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, ঋণের মানোন্নয়ন, এসএমই ও কৃষি খাতে ঋণ সম্প্রসারণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবা নিশ্চিত করতে শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জদের নির্দেশ দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জদের নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞপ্তি

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত