ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলী নদীতে বর্ণাঢ়্য নৌ-র‍্যালীর মাধ্যমে শেষ হলো বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৪-১০-২০২৩ দুপুর ৪:৫৬
রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালির মাধ্যমে ভক্তরা অশ্রুসিক্ত নয়নে ভক্তি অঞ্জলী দিয়ে জয় জোয়ারে ঢাক কাসর বাজিয়ে দেবী দূর্গাকে বির্সজন দিলেন মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে।
 
হাজার হাজার ভক্তের জয়ধ্বনি আর মায়ের উলুধ্বনিতে কর্নফুলি নদীর দুই পাড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্হিতিতে এই প্রতিমা নিরঞ্জন উৎসব একটা সার্বজনীনতা লাভ করে।
 
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ বিজয়া দশমী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরেও আয়োজন করেছে বিজয়া নৌ র‍্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। কর্নফুলি নদীর উপর ফেরিতে সু-বিশাল মঞ্চে ২ ঘন্টাব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।
 
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এইসময় তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার লক্ষ্যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন। আজ এদেশে প্রতিটি ধর্মের উৎসবে সকল ধর্মের মানুষ অংশ নিয়ে থাকে।
 
কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্রাচার্য্যের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত ও সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অমলেন্দু হাওলাদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অরূপ মুৎসুদ্দী,রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু,কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু। এর আগে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তে পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু