এক্সিম ব্যাংকে সাসটেইনেবল ফাইন্যান্স শীর্ষক কর্মশালা
এক্সিম ব্যাংকের উদ্যোগে ‘সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটি রেটিং অব ব্যাংকস্’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর পরিচালক চৌধুরী লিয়াকত আলী। সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। এ ছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএফডি-র যুগ্ম পরিচালক আবু রায়হান।
প্রধান অতিথি চৌধুরী লিয়াকত আলী তার বক্তব্যে টেকসই অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি এবং এ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসরণ করার উপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্যে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এক্সিম ব্যাংকের সাসটেইনেবল ব্যাংকিং এবং পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়নে অবদান তুলে ধরে বলেন, এর স্বীকৃতিস্বরূপ এক্সিম ব্যাংক ইতিপূর্বে পরপর ৩ বার সেরা ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে। অন্যদিকে বিশেষ আলোচক এসএফডি-র যুগ্মপরিচালক আবু রায়হান সাসটেইনেবল ফাইন্যান্স রিপোর্টিং নিখাদ করার ওপর জোর দেন। তিনি এসএফডি এর অনুসৃত নীতিমালা অনুসরণের মাধ্যমে নির্ভুল রিপোর্টিং করে প্রত্যাশিত মানদণ্ড অর্জনের লক্ষ্যে কাজ করার আহবান জানান। কর্মশালায় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবীর ও শাহ্ মো. আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহা. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানমসহ প্রধান কার্যালয়ের উর্ব্ধতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ