ঢাকা শনিবার, ৬ জুন, ২০২৬

বাজারে আইশারের দুই সিরিজের নতুন ট্রাক আনলো রানার


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৪-১০-২০২৩ বিকাল ৭:২৪

দেশের বাজারে আইশারের দুই সিরিজের নতুন ট্রাক আনলো রানার মটরস। এর মাধ্যমে আইশার প্রো ২০০০ এবং ৬০০০ সিরিজের কয়েকটি বাণিজ্যিক পরিবহনের যাত্রা শুরু হলো। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের এক সংবাদ সম্মেলনে এই গাড়িগুলোর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এ ছাড়া ভলভো আইশার কমার্শিয়াল ভ্যাহিক্যাল, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং আশিয়ান দেশসমূহের রিজিওনাল হেড শান্তানু শ্রীভাস্তাভ, রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসাইন, আইশার ও রানারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, আইশারের নতুন সিরিজের ট্রাকগুলো বাংলাদেশের পরিবহন খাতে নবযুগের সূচনা করবে। যা পণ্য পরিবহনে উন্নতিসহ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। পাশাপাশি নতুন সিরিজের ট্রাকগুলো ক্রেতাদের সার্বিক সন্তুষ্টি লাভ করবে বলে বিশ্বাস করি। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের এই সময়ে জীবযাত্রার পরিবর্তন হচ্ছে, পণ্যের পরিবর্তন হচ্ছে, পরিবহনে পরিবর্তন আসছে। আমরা পরিবহনে ধারাবাহিকভাবে পরিবর্তন আনছি।

পরিবহনে গত ৫/১০ বছর আগের চেয়ে বর্তমানে অনেক নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ হওয়ার কারণে গাড়ির রক্ষণাবেক্ষণ-ব্যয় কমে আসবে, মুনাফা বাড়বে। অপরদিকে গাড়ি দুর্ঘটনা কম হবে। এর মাধ্যমে দেশের জনগণের উন্নয়ন হবে, যা অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করবে। আমরা সেভাবেই পরিবহন খাতে পরিবর্তনের মাধ্যমে অর্থনীতিতে অবদান রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভলভো আইশার কমার্শিয়াল ভেহিক্যাল ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া ও আসিয়ান অঞ্চলের রিজিওনাল হেড মি. শান্তানু শ্রীভাস্তভ বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনী নকশা এবং জ্বালানি-সাশ্রয়ী যানবাহনের প্রতি জোর দেওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাংলাদেশের গ্রাহকদের সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আমাদের প্রচেষ্টায় অবিচল আছি। তিনি বলেন, আইশারের নেক্সট জেনারেশন ট্রাকগুলো বাংলাদেশের জন্য বিশেষভাবে অতি আধুনিকভাবে তৈরি করা হয়েছে।

এই অত্যাধুনিক গাড়িগুলোতে টিন্টেবল কেবিন, ওয়াকথ্রু কেবিন, ইনফোটেইনমেন্ট সিস্টেম, স্টিয়ারিং মাউন্ট কন্ট্রোল, ক্রজ কন্ট্রোল, ফুয়েল কোচিং, অন বোর্ড ডায়াগনস্টিক এবং ড্রাইভারের বাড়তি নিরাপত্তা ও আরামের জন্য একটি আধুনিক কেবিন রয়েছে। এ ছাড়া নতুন সিরিজের এই ট্রাকগুলো বাংলাদেশের সরু রাস্তায় চলাচল করতে পারবে। বিজ্ঞপ্তি

Sunny / Sunny

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের র‍্যালি অনুষ্ঠিত

নেস্‌লে বাংলাদেশ পিএলসি পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এনআরবিসি ব্যাংকে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা

১৪তম ঈদ আনন্দ ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট ও বিনোদন প্রতিযেগিতা-২০২৬ অনুষ্ঠিত

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী