আহবান
আহবানজেসমিন জাহানএই সীমানায় এসো-হাত রাখো হাতেআজীবন পাশাপাশি রবো একসাথেকখনোবা যদি আসে বৈশাখী ঝড়তছনছ করে দেয় সাজানো বাসরযাবো না যাবো না ছেড়েআসুক তুফান তেড়েগতিসীমা পাল্টাতে পাবে নাতো কূলআলাদা হবোনা দেখো মোটে একচুল।এ মাটির আহবানেযদি আসো এইখানেস্বর্ণালী কোনো এক গোধূলী বেলায়দেখা হবে শরতের মেঘের ভেলায়ভেসে যাবো আকাশের নীল সীমানায়পুঞ্জ পুঞ্জ মেঘ জমবে এসেবৃষ্টি কন্যা সুখে উঠবে হেসেলুটোপুটি সারাবেলা অথৈ জোয়ারতার সাথে মিলেমিশে হবো একাকার।এই মনে ঠাঁই আছেশুধু জেনে নিওকিছুই চাই না শুধু ভালোবাসা দিওযত দূরে থাকি রবে হৃদয়ের মাঝহবে দেখা প্রতিক্ষণ সকাল কী সাঁঝনাই হোক লেনাদেনাপার্থিব আনাগোনাতবু জেনো বসতি যে গড়া এই মনেদুজনের আমানত রবে সযতনে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied