এখনো বিদ্যুৎবিহীন কক্সবাজার, মোবাইল নেটওয়ার্কে জটিলতা
হামুন চলে গেলেও রেখে গেছে তার ক্ষতচিহ্ন। এখনো কক্সবাজার শহরের রাস্তায় রাস্তায় পড়ে আছে গাছ। শহরের প্রধান সড়কের ঝাউতলায় বড় একটি শিশুগাছ উপড়ে পড়ে ঘূর্ণিঝড় হামুন চলাকালে। সেই থেকে প্রধান সড়কের এই অংশটি বন্ধ রয়েছে। এছাড়া কক্সবাজার সরকারি বিদ্যালয়ের সম্মুখের রাস্তাসহ বেশ কয়েকটি সড়কে এখনো গাছ পড়ে আছে।
এদিকে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টা থেকে কক্সবাজার শহরে বিদ্যুৎ নেই। এছাড়া মোবাইল নেটওয়ার্কে সংযোগেও জটিলতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পর্যটক ও জেলাবাসী।
বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি জানান, অনেকগুলো বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। তাই বিদ্যুৎ পুরোপুরি ঠিক হতে দুইদিন সময় লাগবে।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে দেয়াল ও মাটিচাপায় জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।
ইতোমধ্যে টেলিযোগাযোগ সেবা থেকে মেসেজ দিয়ে গ্রাহকদের জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ সেবা বিঘ্নিত হওয়ায় মোবাইল সেবা পেতে সাময়িক সমস্যা হতে পারে। দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতির উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজার শহর এখন বিদুৎবিহীন। ইন্টারনেট সংযোগও নেই। মোবাইলের নেটওয়ার্কও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। হামুনের প্রভাবে দেয়াল ও মাটিচাপায় এই পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন