ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাধা এড়াতে আগে থেকেই ঢাকা যাচ্ছেন খুলনা বিএনপি নেতাকর্মীরা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৫-১০-২০২৩ দুপুর ২:১২

সংসদ নির্বাচন সামনে রেখে মুখোমুখি আওয়ামী লীগ ও বিএনপি। উত্তপ্ত রাজনীতি। উদ্যোগ নেই সংলাপের। দৃশ্যমান মধ্যস্থতাকারীও নেই। সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। ঢাকার এ মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য বুধবার থেকেই ঢাকায় যাওয়া শুরু করেছেন খুলনা বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি একাধিক নেতারা জানান, প্রায়ই আমাদের কর্মসূচিতে যাওয়ার সময় যানবাহন বন্ধ থাকা, পথে পথে তল্লাশিসহ নানা প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হয়। প্রতিবন্ধকতা এড়াতে মহাসমাবেশের আগেই ঢাকায় অবস্থান নিতে হবে। 
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বলেন, প্রস্তুতি সভা করা হয়েছে। খুলনা জেলার ৯টি উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী একযোগে মহাসমাবেশে যোগ দেবেন। তবে কোনো বাস ভাড়া করে নেতাকর্মীরা একসঙ্গে ঢাকায় যাবে না। নেতাকর্মীরা যে যার মতো সমাবেশের ২/১ দিন আগে ঢাকায় পৌঁছে যাবে। তবে মূলত লক্ষ্য আছে, আগে আগেই ঢাকায় পৌছানো।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, নগরীর ৫টি থানার নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে ও নিজস্ব খরচে ঢাকায় যাবেন। মহাসমাবেশের দিন তারা একসঙ্গে সমাবেশে যাবেন।
এদিকে আলাদাভাবে ঢাকার মহাসমাবেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বাধীন সাবেক নেতারা। মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু জানান, প্রস্তুতি সভা করে নেতাকর্মীদের নির্দেশনা জানানো হয়েছে। বুধবার থেকে ঢাকায় যাওয়া শুরু হবে। গ্রেপ্তার এড়াতে দল বেধে না যাওয়া, হোটেল-মেসে না থাকাসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক