পঞ্চগড়ে আ.লীগ নেতার বিরুদ্ধে নিজ দলের নেত্রী ধর্ষণের অভিযোগ
পঞ্চগড় সদর উপজেলায় আ.লীগ নেতার বিরুদ্ধে নিজ দলের নেত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
ভুক্তভোগী ওই নারী নেত্রী ইউনিয়ন আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক বলে তিনি জানান, আ.লীগে পদ দেয়ার কথা,বিয়ের আশ্বাসে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সিদ্দিকুর রহমান। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে এলাকায় ও ঢাকাসহ ভারতের বিভিন্ন আবাসিক হোটেলসহ ভাড়া বাসাতেও তারা একসঙ্গে সময় কাটিয়েছেন। তবে কিছু দিন ধরে বিয়ে করতে চাপ দিলে সিদ্দিকুর টালবাহানা শুরু করেন। ঘটনা জানাজানির পর দলের নেতাকর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করলেও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ঘটনা ধামাচাপা দিতে ক্ষমতার প্রভাবে দেখিয়ে সিদ্দিকুর তাকে বিভিন্ন হুমকিও দেন বলে অভিযোগ করেন ওই নারী নেত্রী।
তবে এ বিষয়ে অভিযুক্ত সিদ্দিকুর রহমান বলেন, বাজারের পাশে বাসা হওয়ার কারনে মাঝে মধ্যে তার বাড়িতে যাওয়া হয়।আর টাকার বিনিময়ে তাকে ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।
কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো,জালাল উদ্দিন বলেন এ বিষয়ে নিয়ে আমি সমাধানের অনেক চেষ্টা করেছি কিন্তু কোন পক্ষই ছাড় দিতে রাজি হয়না।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied