ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে এইচপিভি টিকাদান সফল করতে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১০-২০২৩ দুপুর ৩:২৭

ঢাকার ধামরাইয়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ সফল করতে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) ধামরাই উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা, ধামরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সেলিম জাহান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান,
মেডিক্যাল ডাঃ আকিব হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আশরাফি প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা বলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ২০৫১২ টি টিকা পেয়েছি, ইতিমধ্যে ১২৯২৪ জনকে টিকা প্রদান করা হয়েছে। এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সর্বমোট ১৬৪২৩ জন। মাদ্রাসাগুলোতে রেজিস্ট্রেশন করতে একটু জটিলতা হচ্ছে কারন অনেক মাদ্রাসা ছাত্রীদের জন্মনিবন্ধন নেই।
সভায় অন্যান্য বক্তারা টিকাদান সফল করতে প্রতিবন্ধকতা সমুহ দূর করে টিকাদানে আগ্রহীকরণ নিয়ে আলোচনা করেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা