বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন বুধবার সকালে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, খেলাধুলা মানুষের জীবনকে পরিবর্তন করে। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার প্রয়োজন রয়েছে। আমাদের সংস্কৃতির একটি জনপ্রিয় খেলা হলো ফুটবল। কিন্তু কালের পরিক্রমায় এই খেলাটি হারাতে বসেছিলো। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এই খেলার প্রতি নজর দেন এবং বর্তমানে ফুটবল খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আগামী প্রজন্মকে সঠিকপথের সন্ধান দিতে পারবে। ক্রীড়া ছেলেমেয়েদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে সাহায্য করে। এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের ভালো খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীদের খেলার প্রতি উৎসাহ বৃদ্ধি করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোর্তজা রশিদী দারা এবং খুলনা ও বরিশাল বিভাগের জাতীয় ক্রীড়া পরিষদের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী। ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য, ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে খুলনা সিটি কর্পোরেশনসহ বিভাগের ১০ জেলার বালক ১১টি এবং বালিকা ১১টি দল এই খেলায় অংশগ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসকের অভাবে ৮ বছরেও চালু হয়নি মা ও শিশু কল্যাণ কেন্দ্র,
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব
ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইলের অগ্রণী ভূমিকা
ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত,পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৭
মান্দায় হানিট্র্যাপে ফেলে ‘নগ্ন ভিডিও’ ধারণ, নারীসহ গ্রেপ্তার ৩
এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে পিরোজপুর
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িসহ দেশের তিনটি গ্রাম ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গলাচিপায় কালাজ্বর চিকিৎসার আনুষ্ঠানিক নতুন যাত্রা শুরু
বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিযোগের জবাব গোপন রাখা নিয়ে বিতর্ক: তথ্য না দেওয়ায় ক্ষোভ
টুঙ্গিপাড়ায় বৃষ্টিতে চুইয়ে পড়া ভাঙা ঘরে নবজাতকের জন্ম
অবহেলিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’ চিকিৎসা সেবা বঞ্চিত হাওরপারের অর্ধলক্ষাধিক বাসিন্দারা
কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাস করেনি কেউ