ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ২০২৩—২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: রাব্বুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইয়াসিন আলী শাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালেক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সুলতান আলীসহ অন্যরা।বি
বিঘা প্রতি ৪৫০ জন কৃষকে প্রত্যেককে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৫০ জন কৃষককে ২ কেজি করে ভূট্রা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ১ হাজার ৮শ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৫০ জন কৃষককে ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৩০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ৩০ জন কৃষককে ৫ কেজি করে মুসর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ২৮০ জন কৃষককে ৮ কেজি করে খেসারি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত