পোশাক কারখানায় অস্থিরতা: ’ইন্দনের তথ্য আছে’ ইন্দনদাতাদের খুঁজছে পুলিশঃ জিএমপি কমিশনার
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুব আলম জানান, সম্প্রতি গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ চলছে। এ অসন্তাষ সৃষ্টির পেছনে শ্রমিকদের ইন্দন দেয়ার তথ্য পাওয়ার পর পুলিশ ইন্দনদাতাদের খুঁজছেন। তিনি পোশাক শ্রমিকদের নতুন করে বেতন বৃদ্ধির দাবি ও অসন্তোষ সৃষ্টির প্রেক্ষিতে পোশাক শ্রমিক এবং পোশাক সংগঠণের নেতাদের প্রতি মজুরী বোর্ডের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানা এলাকায় কোন প্রকার উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছেন।
বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে পুলিশ কমিশনারের মিলনায়তন কক্ষে পোশাক সংগঠণের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময়শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ কমিশনার মাহবুব আলম। অনুষ্ঠানে বিএজিএমইএ’র পরিচালক মো. মনসুর খালেদসহ কেন্দ্রীয় এবং স্থানীয় বিভিন্ন পোশাক শ্রমিক সংগঠণের নেতারা উপস্থিত ছিলেন।
কমিশনার উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, পোশাক কারখানায় যাতে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সামনে বিরোধী দলের আন্দোলনের যে কর্মসূচী আছে তার সঙ্গে শ্রমিকদের আন্দোলনের যাতে সম্পর্ক না তৈরি হয় সে দিকেও এলার্ট থাকতে বলা হয়েছে পোশাক সংগঠনের নেতৃবৃন্দকে। পোশাক নেতৃবৃন্দ আমাদের জানিয়েছেন দু’একটি কারখানায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তাতে কারো ইন্দন দেখছেন তারা। কমিশনারও বলেন আমাদের কাছেও এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য আছে।
স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশরেনর কেন্দ্রীয় সভাপতি মো. শাকিল আহমেদ বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সামনে বিরোধীদলের আন্দোলন সমাবেশকে বেগবান করতে অনেকেই পোশাক শ্রমিকদের ইন্দন দিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি করতে পারে। আমরা এ ব্যাপারে শ্রমিকদের সচেতন করছি। এ সরকারের আমলে কয়েক দফা বেতন বাড়ানো হয়েছে। বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আবারো বেতন নিয়ে মজুরী বোর্ডে আলোচনা চলছে। এ মূহুর্তে শ্রমিকদের আন্দোলনে না গিয়ে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের টঙ্গী আঞ্চলিক কমিটির অর্গনাইজার শেখ রুবেল জানান, আমাদের সংগঠণের কোন নেতৃবৃন্দ চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনে জড়িত নয়। আমরা এ সেক্টরে বিশৃঙ্খলা চাই না। যারা বিশৃঙ্খলা করছে তারা শ্রমিক না কি বহিরাগত তাদের সিসি টিভি ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় আনা হউক।
বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. ছিদ্দিকুর রহমান জানান, শ্রমিকদের বেতন নিয়ে সরকার ওয়েজবোর্ড গঠণ করেছে। ওয়েজবোর্ডে মালিক ও শ্রমিক প্রতিনিধি উভয়পক্ষই আছে। উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে ওয়েজবোর্ড একটা মুজুরি নির্ধারণ করবে। তার আগেই এ ধরণের আনরেস্ট করে ওয়েজবোর্ডের উপরে প্রেসার ক্রিয়েট করে ওয়েজ বাড়ানোর সুযোগ নাই। এখন তারা যা করছে তা ঠিক নয়। বেতন তো এখনও সরকার নির্ধারণই করেনি। ওয়েজবোর্ডতো সরকারের আন্ডারে। বেতনাটা ফিক্সড হবে তারপর তা কম না বেশি হয়েছে। তাদের পছন্দ হলো নাকি হলো না তার প্রশ্ন উঠবে। বর্তমান এ নিয়ে আনরেস্টের পেছনে তিনি কারো ইন্দন আছে বলে মনে করেন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied