ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গাজীপুরে আজও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ১:৩২

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা, সফিপুর, পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে এ নিয়ে টানা চতুর্থ দিন সড়ক অবরোধ করেন শ্রমিকরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তেলিরচালা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেন। 

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানান, গত চারদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে করছেন। বৃহস্পতিবার সকাল থেকেই কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়। 

এ সময় শিল্প পুলিশ ও থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়। পরে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় শ্রমিকরা ছাত্র ভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে সড়কে যান চলাচল আবার শুরু হয়।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সকালে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা