ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মিরপুরে সমর্থকদের দুয়ো শুনলেন সাকিব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ১:৪২

দেশের মাটিতে এমন কিছু হয়ত কখনোই শোনা হয়নি সাকিব আল হাসানের। এর আগে বহুবারই বিতর্কে জড়িয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে কখনোই দর্শকদের একতরফা রোষের মুখে পড়তে হয়নি তাকে। এবারই হয়ত এমন নেতিবাচক অবস্থানে আছেন সাকিব। যার প্রমাণ দেখা গেল মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।

মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় হারের পর কলকাতায় উড়ে গিয়েছে পুরো দল। আর সাকিব ধরেছেন দেশের পথ। নিজের রানখরা কাটাতে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে ছুটে এসেছিলেন টাইগার অধিনায়ক। গতকাল বুধবার অনুশীলন করেছেন। ছিলেন আজ সকালেও। 

প্রায় তিন ঘন্টার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের রোষের মুখে পড়েন সাকিব। 'ভুয়া ভুয়া' বলে দুয়োধ্বনি ছুড়ে দেওয়া হয় সাকিবের প্রতি। এসময় একটি কালো রঙের গাড়িতে দ্রুত স্থানত্যাগ করেন টাইগার অধিনায়ক।

গতকালই একদফা অনুশীলন শেষ করেছিলেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার আবার এসেছিলেন গুরু ফাহিমের কাছ থেকে ব্যাটিং ঝালিয়ে নিতে। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘন্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে  দুপুর ১২টা ৪২ মিনিটে ত্যাগ করেছেন মিরপুর।

এ সময় সাকিবের সঙ্গে ছিলেন তার কোচ নাজমুল আবেদিন ফাহিম। এসময় তারা কেউই গণমাধ্যমের সামনে আসেননি। জানা গেছে বিকেল ৪ টার ফ্লাইটে কলকাতার উদ্দেশে দেশ ছাড়তে পারেন সাকিব।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে