ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ৩:৪৪

যশোরের কেশবপুরে গত বুধবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  পশ্চিম সারুটিয়া ও কৃষ্ণনগর যুব সংঘের আয়োজনে ওই হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে। 
উপজেলার সারুটিয়া গ্রামের সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী সেলিম মোল্ল্যার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার আজিজুর রহমান, আফসার উদ্দীন গাজী আবুল কালাম পাটোয়ারী, আলমগীর হোসেন ও আব্দুর রশিদ এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন। খেলায় রেফারি ছিলেন শওকত হোসেন। ধারা বর্ণনায় ছিলেন মহির উদ্দীন মাহী, শামসুর রহমান ও বিকাশ মন্ডল। সন্ধ্যার পর খেলার ফাইনালে কেশবপুরের কলাগাছি দল ২-০ গোলের ব্যবধানে ডুমুরিয়ার চুকনগর দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন দল কলাগাছিকে একটি ফ্রিজ ও রানার্স আপ চুকনগর দলকে একটি এলইডি মনিটর পুরস্কার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক