তারাগঞ্জ হরিজন পল্লীর বিজয় বাসফরের খুনি মানিক বাসফর রংপুরে গ্রেফতার
রংপুরের তারাগঞ্জ বাজারস্থ হরিজন কলোনীর বাসিন্দা বিজয় বাসফর(২০) হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি মানিক বাসফরকে(৩০) গ্রেফতার করেছে র্যাব-১৩ । বৃহস্পতিবার (২৬ অক্টেবর) সকাল ৮টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে এবং ওই দিন রাত সাড়ে ৮টায় তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। তারাগঞ্জ থানা পুলিশ আজ শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় ঘাতক মানিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা যায়, বিজয় ও মানিক বাসফর উভয়েই চাচাতো-জ্যাঠাতো ভাই এবং তারাগঞ্জ বাজার হরিজন কলোনীর বাসিন্দা। গত শনিবার (২১ অক্টোবর) রাত ১১.১৫ মিনিটে জগদীশ বাসফরের ছেলে মানিক বাসফর(৩০) তারই চাচাত ভাই বিজয়ের কণ্ঠনালিতে ধারালো ছুরি দিয়ে গুরতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা মুমুর্ষ অবস্থায় বিজয়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। ঘটনার পরের দিন রবিবার (২২ অক্টোবর) বিজয়ের বাবা মালুয়া রাম বাসফর তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পূর্ব শত্রুতার জের দেখিয়ে মামলায় মানিক বাসফরকে ১নং আসামি ও হুকুমদাতা হিসেবে মানিকের স্ত্রী পারুল রাণীকে ২নং আসামি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লতিফ জানান, র্যাব সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ও সোর্সিং করে মানিককে আটক করতে সক্ষম হয়। মামলার অন্য আসামী পারুল রানীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
র্যাব-১৩‘র কমান্ডার আরাফাত ইসলাম জানান, মানিক বাসফরের ছুরির আঘাতে বিজয়ের কন্ঠনালি কেটে যায় ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মানিককে গ্রেফতারের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখাতে নিরবিচ্ছিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন