পটুয়াখালীতে ‘রাজনৈতিক সম্প্রীতি’ নিয়ে শীর্ষক এক সভা অনুষ্ঠিত
পটুয়াখালী বড় চৌরাস্তা এলাকায় পাশা ট্রেনিং সেন্টারে ‘রাজনৈতিক সম্প্রীতি’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে। পাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএপি) পটুয়াখালী শাখা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ও আব্দুল করিম মৃধা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম। অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট মজিবর রহমান টোটন, পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম নুরুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী। এতে প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছাড়া শিক্ষাবিদ, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউএসএআইডি‘র অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল‘র সহায়তায় অনুষ্ঠিত এ সভায় পটুয়াখালী জেলার অতিত ঐতিহ্য শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহতভাবে বজায় রাখতে অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে অংশগ্রহনকারিরা উল্লেখ করেন যে, রাজনৈতিক সম্প্রতি বজায় থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত, শিল্পায়ন বাড়বে, বেকারত্ব কমবে, নতুন প্রজস্ম ইতিবাচক দৃষ্ঠিভঙ্গি নিয়ে বেড়ে ওঠবে, স্মার্ট বাংলাদেশ গড়াতে সবাই ঐক্যবদ্ধ থাকবে। এ সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্বপন খাসকেল, আমিনুল ইসলাম টিটু, লায়লা ইয়াসমিন ও দিলিপ দাস।
উল্লেখ্য, পটুয়াখালী এমএএফ পটুয়াখালী জেলার প্রধান তিনটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টি‘র নেতৃবৃন্দের সমন্বয়ে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল -এর সহায়তায় গঠিত একটি সংগঠন। এমএএফ পটুয়াখালী নাগরিক বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে যথাযথ কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করে এবং একই সাথে রাজনৈতিক সহাবস্থান ও সম্প্রীতি রক্ষায় কাজ করে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied