কামারখন্দে প্রায় ছয় ঘণ্টার ব্যবধানে ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দে প্রায় ছয় ঘণ্টার ব্যবধানে ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় উপজেলার হালুয়াকান্দি সম্মিলিত ঈদগাহ মাঠের পশ্চিম পাশে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ফারজানা নামের এক নারীর মৃত্যু হয়। ফারজানা পাবনা জেলার সুজানগর উপজেলার সাবির ভিটা এলাকার বাসিন্দা। ওই নারী কামারখন্দ উপজেলার এক সরকারি কর্মকর্তার বাসায় বেড়াতে এসেছিলেন।
এদিকে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ট্রেনের খাবার পরিবেশ করা এক কর্মচারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনে খাবার পরিবেশন করা সাদা পোশাক পরিহিত বিল্লাল হোসেন ব্রাদার্স কোম্পানির (বিবিসি) এক কর্মচারী প্ল্যাটফর্মে নেমে কিছু একটা কেনার চেষ্টা করেন। এর মধ্যেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিলে দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার চেসপষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে এক নারীর মৃত্যু হয়। ওই নারীর লাশ পুলিশ নিয়ে গেছে। এ ছাড়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে খাবার পরিবেশন করা ওই ব্যক্তি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনেই কাটা পড়ে মারা যান এবং পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়া ব্যক্তির বিষয়টি শুনেছি। ঘটনার স্থলে পুলিশ পাঠানো হবে।’
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied