ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ,আটক -২


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১০-২০২৩ দুপুর ১২:৩৪
ঢাকার ধামরাইয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।শনিবার (২৮ অক্টোবর) সকালে ধামরাই পৌরসভার বাজার রোডের এলাকায় এ ঘটনা ঘটে।
 
আটকৃতরা হলেন- সুজন ও আবুল বাশার মন্টু। তারা দুজনেই ধামরাইয়ের বাসিন্দা।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন-অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৬টা ৪৫ এর দিকে খবর পাই ঢুলিভিটায় কয়েকেজন মিছিল নিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করছে। জনসাধারণের চলাচলের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। সড়ক অবরোধ করে তারা টায়ারে আগুন দেয় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করি। অন্যরা পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে দুটি ককটেল ও চারটি চকলেট বোমাসহ বিস্ফোরিত আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা