ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় তিনজনকে জেল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৮-১০-২০২৩ দুপুর ১:১২

ঝালকাঠির নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালতে তিন জেলেকে একবছর করে জেল প্রদান করা হয়েছে। শনিবার(২৮অক্টোবর) সকাল ৮টায় মৎস্য দপ্তরের অভিযানে উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন অনুরাগ থেকে তাদের আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত আশ্রাফ আলী খন্দকারের ছেলে মো.সহিদ খন্দকার (৪০), নলছিটি পৌর এলাকার মৃত সোবহান আকনের ছেলে ছোরাপ আকন(৩২) ও আজিজ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার(২৯)। এনিয়ে উপজেলার সাত জেলেকে জেল প্রদান করা হলো।

এসময় তাদের কাছ থেকে ১২শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে জোরদার অভিযান চলমান থাকবে।  ইলিশ আমাদের জাতীয় সম্পদ তাই মা ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান মৎস্য সংরক্ষন-১৯৮৫এর বিধিমালা অনুযায়ী তাদের তিনজনকে একবছর করে জেল প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা