উখিয়ায় বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত
কক্সবাজারের উখিয়ায় প্রতিটি গ্রামাঞ্চলে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। করছে চুরি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড। তারা প্রতিনিয়তে মরণনেশা ইয়াবা-ফেনসিডিল, ড্যান্ডির মতো মরণনেশায় আসক্ত হচ্ছে। এসব মাদকের টাকা জোগাড় করতে তারা ছিনতাই এবং চুরির মতো ঘটনায়ও জড়িয়ে পড়ছে।
জানা যায়, সম্প্রতি ভালুকিয়া গ্রামের ফৈজাবাপের পাড়া এলাকার সাগর নামে এক কিশোর মাদকের টাকা জোগাড় করতে না পারায় আমতলী এলাকার প্রবাসী হারুনের বাড়িতে ডুকে দুটি দামি স্মার্টফোন চুরি করতে গিয়ে এলাবাসীর গণপিটুনির শিকার হয়।
খোঁজ নিয়ে আরো জানা যায়, তারা ১০-১২ জনের একটি সিন্ডিকেট এসব কাজ এলাকায় প্রতিনিয়ত করে যাচ্ছে। আবার এদের সাথে অনেকেই রয়েছে যারা পুলিশ-বিজিবির সোর্স পরিচয় দিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। একই সাথে করে যাচ্ছে বিভিন্ন ধরনের চোরাকারবারি, মাদক ব্যবসা ও অপকর্ম।
সরেজমিন জানা যায়, উখিয়ায় সর্বত্র কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রতিটি এলাকায় দলবেঁধে কিশোররা মাদক সেবন, চুরি, ছিনতাইয়ের ঘটনার খবর নিত্যদিন পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি রাজাপালং জাদিমুড়া এলাকায় দিন-দুপুরে গাড়ি থামিয়ে ছিনতাই করে একটি কিশোর গ্যাং। এ ঘটনা নিয়ে এলাকায় এখনো উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
স্থানীয় এক ইউপি সদস্য জানান, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অধিকাংশ শিশু-কিশোর মোবাইল গেমস, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখা, টিকটকসহ বিভিন্ন ধরনের ডিজিটাল বিনোদনের দিকে ঝুঁকছে। অবাধ ইন্টারনেট ব্যবহারের কারণে ইউটিউবে নগ্ন ভিডিও দেখে কিশোর অবস্থায়ই যৌনতার দিকে আকর্ষিত হচ্ছে অনেকে। এসব প্রলোভন থেকে অন্ধ জগতের ঘটনার সাথে তাল মিলিয়ে সৃষ্টি হচ্ছে শিশু-কিশোরের এই অপরাধ কর্মকাণ্ড।
এদিকে, কিশোর গ্যাংয়ের বিষদাঁত ভেঙে দেয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উখিয়া থানার অফিসার ইনিচার্জ (ওসি) আহাম্মদ মঞ্জুর মোর্শেদ।
এমএসএম / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা