ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঈশ্বরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৩ বিকাল ৫:২০

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহেল রানা (২৫) নামে এক যুবককে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার লাশ ফেলে যায় নদীর পাড়ে। শনিবার সকালে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকায় কাঁচামাটিয়া নদীর পাড় থেকে ক্ষতবিক্ষত অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার চাল বাজারে ফ্লেক্সিলোডের দোকান রয়েছে সোহেলের। তার বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন (চরপাড়া) গ্রামে। সে ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। বছরখানেক আগে সোহেল বিয়ে হয় পৌর এলকার মো. আবু তাহেরের মেয়ে মোসা. মৌসুমি আক্তার (২২) এর সাথে। বিয়ের পর থেকে বেশিরভাগ সময় শ্বশুড় বাড়িতেই থাকতেন সোহেল। 
এরপর শনিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন কাঁচামাটিয়া নদীতে মাছ ধরতে গেলে নদীর পাড়ে একটি ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 
বিষয়টি নিশ্চিত করে আঠারবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, নদীর পাড়ে এক অজ্ঞাত  যুবকের লাশ পড়ে আছে এমন খবরে তাঁরা দ্রুত সেখানে যান। পড়ে থাকা লাশের থেকে একটু দূরে হত্যায় ব্যবহৃত একটি দা উদ্ধার করেন তাঁরা। দা দিয়ে কুপানোয় মারাত্মক জখমের চিহ্নও দেখা যায় যুবকের শরীরের বিভিন্ন অংশে। এছাড়াও নিহত যুবকের ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মানিব্যাগ আলামত হিসেবে পাওয়া যায়। 
নিহতের স্ত্রী মোসা. মৌসুমি আক্তার (২২) জানান, তার মা অসুস্থ থাকার কারণে একমাস যাবৎ সে বাবার বাড়িতেই থাকেন। তার স্বামী সোহেলেও তাদের বাড়িতেই বেশিরভাগ থাকেন। মাঝেমধ্যে বাড়িতে থাকেন। এ অবস্থায় শুক্রবার সকালে দোকানে যাওয়ার পূর্বে তাকে বলে আসে রাতে সেখানেই যাবেন তিনি। কিন্তু রাতে একটু আগে ঘুমিয়ে পড়ায় সে আর তাকে কল দিতে পারেনি। সকালে উঠে ভাবেন হয়তো নিজের বাড়িতেই আছেন সোহেল। বিষয়টি নিশ্চিত হতে সকালে তার স্বামীর নাম্বারে কল দিলে বেশ কয়েকবার রিং হলেও ফোন রিসিভ করেনি। সে ভাবে হয়তো ঘুমাচ্ছে। এ জন্য কল ধরছেনা। তাছাড়া জানামতে তার স্বামীর সঙ্গে কারোর কোন বিরোধ ছিলোনা বলে জানান নিহতের স্ত্রী। 
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, দুর্বৃত্তরা যুবককে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ