ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুরে প্রজাপতি ও স্বাধীন পরিবহনে আগুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১০-২০২৩ দুপুর ১১:৫৮

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ও ময়ূর ভিলার বিপরীত পাশে প্রজাপতি ও স্বাধীন পরিবহনের দুটি আগুনের ঘটনা ঘটেছে।রোববার(২৯ অক্টোবর) ভোররাতে ও সকাল দশটার পর পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত ৫টার দিকে ময়ূর ভিলার বিপরীত পাশে দাঁড়ানো স্বাধীন পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর সকাল ১০টা ২০ মিনিটের দিকে টাউনহলে হঠাৎ করে ২০-৩০ জনের একটি গ্রুপ হরতালের সমর্থনে মিছিল নিয়ে বের হয়ে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ১০ টা ২১ মিনিটে টাউনহল এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

আগুনে বাসটি প্রায় পুরোপুরি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এ ঘটনা ছাড়াও সকাল ১০টার দিকে রাজধানীর তাঁতিবাজারে বিহঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও ফায়ার কর্মকর্তা শাহজাহান শিকদার। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি