ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরকে ২দিন জিম্মি রেখে একই শ্রেণীতে পড়ুয়া কিশোরীর সাথে বিয়ে দেয়ার অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৯-১০-২০২৩ দুপুর ১:৪৫
কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর গ্রামে নবম শ্রেণীতে পড়ুয়া নেছার উদ্দিন নামে এক কিশোরকে প্রলোভন দেখিয়ে ওই কিশোরের মামার ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি মোটর সাইকেল ও নগদ ১লাখ ২০হাজার টাকা-সহ সর্বমোট ৩ লাখ টাকা নিয়ে গিয়ে ২দিন জিম্মি  করে  রাখে একই গ্রামের আইনজীবী সহকারী মোশারফ হোসেন, পরে মোশাররফ তার কিশোরী মেয়ে মাইশা আক্তার ফারিয়ার সাথে ওই ছেলেকে বিয়ে দেয় বলে অভিযোগ করেন কিশোর নেছারের মা শাহেনা আক্তার মুক্তা ও মামা মোহাম্মদ হিরন।
 
ওই কিশোর-কিশোরী মক্রবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। ২কিশোর-কিশোরীর এমন বিয়ের খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিশোর নেছার উদ্দিন ওই গ্রামের হাজী বাড়ির প্রবাসী ওমর ফারুকের ছেলে। নেছার উদ্দিনকে গত বৃহস্পতিবার বার থেকে জিস্মি করে রেখে শনিবার সকালে ১০লাখ টাকার দেনমোহর উল্লেখ করে বিয়ে পড়ানো হয়। এর আগে কিশোর নেছারের মামার মোটরসাইকেল কিশোরী ফারিয়ার ভাই-সহ মিলে মক্রবপুর গ্রামের সাইফুল ইসলামের কাছে  বিক্রি করে দেয়। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।
 
কিশোর নেছার উদ্দিনের মা শাহেনা আক্তার মুক্তা বলেন.. আমার ছেলে বয়স ১৮ বছর এখনো এখনো ওপ্রান্ত  বয়স, বিয়ের উপযুক্ত হয়নি, আমার ছেলেকে জিম্মি করি জোরপূর্বক তাদের ১৬ বছর বয়সী মেয়ের সাথে দিয়ে দিয়েছেন আমি প্রশাসন ও স্থানীয় মেম্বার চেয়ারম্যানের নিকট এর সুষ্ঠু বিচার চাই। শাহিনা তারও বলেন, এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 
 
মেয়ের বাবা মোশারফ হোসেন মুহুরি বলেন, মেয়ে-ছেলে কোথায় আছে আমি জানিনা। তবে শরীয়ত অনুযায় তোর বিয়ে হয়েছে এটা জানি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত