ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির হরতাল ও দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে দৌলতখানে আ.লীগের শান্তি সমাবেশ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৯-১০-২০২৩ দুপুর ১:৪৭
দেশব্যাপী বিএনপি জামায়াতের হরতাল ও দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে ভোলার দৌলতখানে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
 
রবিবার (২৯) অক্টোবর দুপুরে দৌলতখান বাজারের উত্তর মাথায় শহিদ মিনারে সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খানের সভাপতিত্বে, শান্তি সমাবেশে বক্তারা বলেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ভাইয়ের নেতৃত্বে রাজপথে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ, কোন অপশক্তি কোন কিছুই করতে পারবেনা। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশের উন্নয়ন ও শান্তির জন্য কাজ করেন। তখনি ঈর্ষান্বিত হয়ে স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। আজকে বিএনপি-জামায়াত হরতাল দিয়ে বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 
 
বক্তারা আরও বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দৃশ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যখন দেশের উন্নয়ন হয়, তখনি স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। আবার দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। শেখ হাসিনাকে বিদেশি অপশক্তি দিয়ে কখনো ধ্বংস করা যাবে না। শেখ হাসিনা এ দেশের জনগণের ভোট অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে যাচ্ছেন। তিনি যে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়ন করেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। 
 
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক সাফিজল ইসলাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক ও হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক জোবায়ের হোসেন জাবু, যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতালেব হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ খান, সাধারণ সম্পাদক মুহিদুল ইসলাম মুহিত, সহ আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?

টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত

কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত