মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী অভিযান শুরু হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রথমে আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে সেখানে ডেঙ্গু প্রতিরোধে নানান বিষয়ের কথা তুলেন ধরেন বক্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি র্যালী বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ। র্যালী শেষে শহরের পরিস্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন, পৌর মেয়র খালিদ হোসেন, পৌরসভার মেডিকেল অফিসার হরষিদ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৌরসভা কিংবা প্রশাসনের একারপক্ষে কোন অবস্থাতেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এজন্য সমাজের সকলস্থরের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হবার আহবান জানোন হয়। যাতে বাসা-বাড়ির বিভিন্ন পাত্রে জমা থাকা পানিতে এডিশ মশা তৈরী না হয়। এ ব্যাপারে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এছাড়া ডেঙ্গু রোগের কোন উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানান বক্তারা।
এমএসএম / এমএসএম
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু
সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?
টঙ্গীর সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়
বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত
কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন অনুষ্ঠিত
Link Copied