ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খুলনায় হরতালে বিশৃঙ্খলা প্রতিহত করতে শক্ত অবস্থানে ছিলো পুলিশ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৯-১০-২০২৩ বিকাল ৫:৪৮

দেশব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে খুলনা ছিলো নিরুত্তাপ। তবে একটু বেলা করেই মার্কেট ও দোকানপাট খুলতে দেখা যায়। নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে সারাদিনে মাঠে দেখা যায়নি বিএনপি’র কাউকে। তবে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে। এছাড়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে শান্তি সমাবেশ করতে দেখা গেছে। তবে বেলা ১২টার দিকে নগরীর ১৪ নং ওয়ার্ড বৈকালিতে বিএনপির অফিসে আগুন দেয়া ও ভাঙচুরের খবর পাওয়া যায়। অন্যদিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনায় হরতাল পালনের দাবী করে খুলনা জামায়াত। 
রবিবার সকাল থেকে শহরের সড়কগুলোতে ইজিবাইক রিক্সাসহ ছোট সবধরনের যানবাহন চলতে দেখা গেছে। ব্যক্তিগত গাড়ী তেমন দেখা যায়নি। যথা সময়ে ট্রেন ছেড়ে গেছে। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল আন্ত: জেলা কয়েকটি বাস ছেড়ে গেলেও যাত্রী ছিলো খুবই কম। এছাড়া বেশিরভাগ বাসই বাস স্ট্যান্ডের ভিতরে অবস্থান  করেছে। বৈকালি বিএনপির অফিসে আগুন ও ভাঙচুর ব্যতীত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরীর কেডি ঘোষ রোডে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিলো।
রবিবার সকালে খুলনা মহানগর আওয়ামীলীগ ও খুলনা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা শান্তি সমাবেশ করেছে এবং প্রতিবাদ মিছিল করেছে। ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ হরতালের বিরুদ্ধে নগরীতে মিছিল মিটিং করেছে। প্রত্যেকটি ওয়ার্ড থেকে শান্তি সমাবেশে মিছিলসহ যোগ দেয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। 
অন্যদিকে বিএনপি মাঠে না থাকলেও বেলা ১২টার দিকে নগরীর ১৪ নং ওয়ার্ডে অবস্থিত বৈকালিতে বিএনপির অফিসে আগুন দেয় ও ভাঙচুর করে দূর্বৃত্তরা।  খুলনা বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা দাবী করে বলেন, আওয়ামী লীগের লোকজন কার্যালয়ে আগুন দিয়েছে। এতে কার্যালয়ের টেবিল-চেয়ারসহ সব আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। 
বৈকালীতে বিএনপির কার্যালয়ে আগুন দেয়ার বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমরা বিএনপি কার্যালয়ে আগুনের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করেছি। 
এদিকে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, হরতালের সমর্থনে নগরীতে মিছিল ও পিকেটিং করেছে দলটি। এ সময় টায়ারে আগুনের একটি ছবি প্রকাশ করা হয়। তবে কোথায় মিছিল হয়েছে জানা যায়নি। পুলিশ বলেছে এ ধরনের কোন তথ্য তাদের কাছে নেই।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক দৈনিক সকালের সময়কে বলেন, বিএনপি সারাদিনে কোন মিছিল মিটিং করেনি। তবে সতর্ক অবস্থানে পুলিশ ছিলো। সাদা পোষাকে পুরিম ও গোয়েন্দা কাজ করেছে। বিশৃঙ্খলা রোধে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ