ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আক্কেলপুরে ককটেল বিষ্ফোরণের অপরাধে ৭ বিএনপি নেতাকর্মী আটক


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:১০

জয়পুরহাটের আক্কেলপুরে রবিবার সকালে ককটেল বিষ্ফোরণের অপরাধে  উপজেলার ৭ জন বিএনপি’র নেতাকর্মীকে আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ। এ ঘটনায় আক্কেলপুর থানার এসআই জুয়েল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ঘটনাস্থল উদ্ধার হয় ৩টি অবিষ্ফোরিত ককটেল, ১২ টি বাঁশের লাঠি ও ২৫ টি ভাঙ্গা আধলা ইট।
আটককৃতরা হলেন, আক্কেলপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল (৪০), বিএনপি সদস্য মিলন(৩০), আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল (৩২), আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক শাহীন(৫০), বিএনপি সদস্য শামীম হোসেন (৩৬), বিএনপি সদস্য রিপন হোসেন(৩২) ও রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক আরিফ ইফতেখার আহম্মেদ রানা (৫১)।
এজহার সূত্রে জানা গেছে, বিএনপি ও জামায়াতের ডাকা হরতালকে সফল করতে ২৯ অক্টোবর সকালে আক্কেলপুর পৌরসভা এলাকার মহিলা কলেজ সংলগ্ন  রেল গেটের সামনে আক্কেরপুর টু জয়পুরহাট গামী পাকা রাস্তার উপরে নাশকতা ও অর্ন্তরগাতক মূলক কর্মকান্ড  সংঘঠন করে দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলার অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে আটককৃতরা সহ আরো ১৫/২০ বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা সমবেত হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মামলার বাদী এসআই জুয়েল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসলে তারা পুলিশকে উদ্দেশ্য করে ককটেল বিষ্ফোরণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জন আটক হয় ও ১৫/২০ জন পালিয়ে যায়। উদ্ধার হয় ৩টি অবিষ্ফোরিত ককটেল, ১২ টি বাঁশের লাঠি ও ২৫ টি ভাঙ্গা আধলা ইট। 
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন,‘ আটকের পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’।

এমএসএম / এমএসএম

চার দিন ধরে বিপৎসীমার ওপরে অধিকাংশ নদ-নদীর পানি, বাড়ছে দুর্ভোগ

মান্দায় পাউবোর জমি দখল করে ধানের আড়ত নির্মাণ, উচ্ছেদের দাবিতে অভিযোগ

শাহরাস্তিতে আলোচিত মিম হত্যা: দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মাগুরা জেলা কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে রক্ষার দাবিতে, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ বির্নিমানে যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে

শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

নোয়াখালীতে দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গাজীপুরে ইছালী-পূবাইল কলেজগেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

দুর্যোগে মানুষের পাশে বিএনপি, চলবে পুনর্বাসন কার্যক্রমও- পটিয়ার এমপি এনাম

প্রয়াত এমপি মান্নান তালুকদারের অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকুর