ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:২১
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় গম, সরিষা, ভুট্টা,শীতকালীন পেঁয়াজ, মুগ এবং চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৮শ ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
 
সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) শহীদুল ইসলাম। 
 
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা সাবের আলী, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ন আহ্বায়ক আবু তাহের প্রমুখ।
 
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
 
বক্তারা বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ’৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে। শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। 
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির