ঢাকা বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

কাপ্তাইয়ে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৩০-১০-২০২৩ দুপুর ৪:৪৭
ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি  গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ১২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলা সদরে  মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 
 
সোমবার (৩০ অক্টোবর)  বেলা ১২টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল  বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র হতে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ এবং ৬ষ্ট পর্যায়ে দেশের বিভিন্ন উপজেলায় ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালী এর উদ্বোধন করেন মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে নবনির্মিত মডেল মসজিদ প্রাঙ্গনে এদিন সকালে মোনাজাত, দোয়া মাহফিল এবং আলোচনা সভার অনুষ্ঠিত হয়।  
 
উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন কাপ্তাই ৪১ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ লতিফুল বারী, রাঙামাটি গণফুর্তের বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ কৌশল, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দীন প্রমুখ।
 
গণপূর্ত বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল এসময় সাংবাদিকদের বলেন, দৃষ্টি নন্দন এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি তিন তলা বিশিষ্ট।  এখানে তিন তলা মিলে একসাথে ৯ শত লোক নামাজ আদায় করতে পারবেন। নারী এবং পুরুষদের জন্য পৃথক অজু ও নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া শীতাতাপ নিয়ন্ত্রিত এই মডেল মসজিদে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামী গবেষণা কেন্দ্র,  ইসলামী লাইব্রেরী  , অটিজম কর্ণার সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। তিনি আরোও  বলেন, মসজিদের নীচতলায় গাড়ী পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এছাড়া মসজিদে ইসলামিক বই বিক্রয় কেন্দ্রও থাকবে।
 
কাপ্তাই উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো: সোলাইমান বলেন, এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শোকরিয়া আদায় করছি। আজ কাপ্তাইবাসী আজ আনন্দিত ও উচ্ছসিত।
 
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: মহিউদ্দিন বলেন, সারাদেশে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ৬ষ্ট পর্যায়ে আজ  ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হচ্ছে। তৎমধ্যে কাপ্তাই উপজেলা সদরে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হচ্ছে। এখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় এর পাশাপাশি ইসলামিক বিভিন্ন বিষয়ে গবেষণা করা যাবে। এখানে শিশুদের জন্য লেখাপড়া এবং জ্ঞান চর্চার সুযোগ রয়েছে। নি:সন্দেহে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে  এটি কাপ্তাইবাসীর জন্য একটি সেরা উপহার।

এমএসএম / এমএসএম

৩৬ বছর বয়সে প্রথম ভোট দিয়ে যা বললেন তামিম ইকবাল

খুলনায় ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু

ময়মনসিংহের ১১ আসনে সেনা ও বিজিবি মোতায়েন, তৎপর র‍্যাবও

বিলাইছড়িতে সংসদ নির্বাচনে সব কেন্দ্রে জনবল ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে 

মনপুরায় ব্যালট বাক্স পৌঁছানো শুরু, চূড়ান্ত প্রস্তুতিতে প্রশাসন।

বাঁশখালীর দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়া ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন

সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, ঝুঁকিপূর্ণ ৪৮ কেন্দ্র 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনে বিজয়ের ক্ষেত্রে আশাবাদী - তুষার আহমেদ শুকুর। 

আজ বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে  ৩৯৪ বুথে ভোটাররা ভোট প্রদান করবেন

রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম বিতরণ 

ত্রয়োদশ জাতীয় সংসদ র্নিবাচন-২০২৬ বাগেরহাটের সকল কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহন সামগ্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মেহেরপুরে স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত-

দৌলতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার