সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন
ঢাকায় ও কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মহাসড়কে মানববন্ধন করে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া। এতে একাত্মতা ঘোষণা করে জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও প্রেসক্লাব কেপিসি।
কর্মসূচি থেকে ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানানো হয়। সেই সঙ্গে পুলিশ নির্লিপ্ত না থেকে জেলায় সাংবাদিক নির্যাতন ও হুমকিতে জড়তি ব্যক্তিদের দ্রুত বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়। না হলে কঠোর আন্দোলনের ঘোষণার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সভাপতি মিলন উল্লাহ ও শেখ হাসান বেলাল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রিজু প্রমুখ।
বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এ ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ কাভার করতে পারেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied