ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক, যাত্রী কম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ১১:৫৫

সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী কম।

মঙ্গলবার সকালে সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই সদরঘাট থেকে লঞ্চগুলো বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে। তবে অন্য দিনের মতো যাত্রীর চাপ নেই। 

সদরঘাট লঞ্চ টার্মিনাল ট্রাফিক সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন রুট থেকে সকাল ৯টা পর্যন্ত সদরঘাটে ৩৩টি লঞ্চে এসেছে। ঢাকা-চাঁদপুরসহ অন্য রুটে মাত্র ৬টি লঞ্চ ছেড়ে গেছে। যাত্রী সংকটের কারণে ৪টি লঞ্চ সদরঘাট ছেড়ে যায়নি। 

সদরঘাট লঞ্চ টার্মিনালের ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, এখনও পর্যন্ত সদরঘাটে কোনো ঝামেলা হয়নি। লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু যাত্রী কম। 

সদরঘাট নৌ-পুলিশ থানার ওসি আবুল কালাম বলেন, এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটনা ঘটেনি।

এমএসএম / এমএসএম

কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন

দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন

পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক

বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার

সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী

দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির

আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা

ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার