কামারখন্দে ভোট কেন্দ্র স্থানান্তরে ভোটাররা বিক্ষুব্ধ, সরেজমিনে গেলেন জেলা নির্বাচন কর্মকর্তা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রকে স্থানান্তর নিয়ে কেন্দ্রের ভোটাররা ক্ষুব্ধ। কেন্দ্র পুনির্বহালের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোক্তেল হোসেন মোল্লা ওয়ার্ডবাসীর পক্ষে গণস্বাক্ষর সংবলিত একটি লিখিত আবেদন জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর জমা দেওয়ার প্রেক্ষিতে সোমবার দুপুরে সরেজমিনে কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।
লিখিত আবেদন ও সরেজমিনে গিয়ে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত খসড়া ভোট কেন্দ্র তালিকায় দেখা যায় রায়দৌলতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে স্থানান্তর করে বারাকান্দি নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়টা ওয়ার্ডের ভোটাররা জানার পর থেকেই এ সিদ্ধান্তের প্রাথমিক প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেন। অনেকে ভোট বয়কটেরও ঘোষণা দিয়েছন।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোক্তেল হোসেন জানান, ওয়ার্ডের সিংহভাগ ভোটারের বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান সুবিধাজনক ও নিরাপদবোধ করেন। স্থানান্তরিত কেন্দ্রটি অবস্থানগতভাবে অসুবিধাজনক ও ঝুঁকিপূর্ণ।
ভোটারদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অনেকের মাঝে ভোট প্রদানে অনীহার কথাও প্রকাশ করছে। তাই পূর্বের কেন্দ্র বহাল রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আলী সরকার বলেন, স্বাধীনতা পরবর্তী থেকে ওয়ার্ডের ভোটাররা এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে আসছে। হয়তো কোন হীন ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য ওয়ার্ডের সিংহভাগ মানুষের পছন্দকে উপেক্ষা করা হয়েছে। এটা অত্যন্ত দু:খজনক। নতুন কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিধায় অনাকাঙখিত ঘটনারও শঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আবেদনের প্রেক্ষিতে সরেজমিনে দেখে গেলাম। ডিসি স্যারকে সার্বিক বিষয়ে জানাবো। এ বিষয়ে ডিসি স্যার সিদ্ধান্ত নিবেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied