খুলনায় অবরোধ সমর্থনে জামায়াতের মিছিল
মহাসমাবেশে বাধা প্রদান, সরকারের পদত্যাগ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী অবরোধের প্রথম দিনে খুলনায় কর্মসূচিতে অংশগ্রহণ করেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সেক্রেটারি ছাত্রনেতা মিলন হোসেন, হরিণটানা থানা জামায়াত নেতা এডভোকেট ব ম মনিরুল ইসলাম, ছাত্রশিবির নেতা আদনানসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, আজকের অবরোধ বিনা ভোটের সরকারের পদত্যাগের দাবিতে অবরোধ; আজকের অবরোধ আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেলারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জাতীয় নেতৃবৃন্দকে মুক্ত করার অবরোধ, আজকের অবরোধ গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অবরোধ, সর্বোপরি দুর্নীতিবাজ, খুনী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিক্ষুদ্ধ জনতার সর্বাত্মক অবরোধ। এই কঠোর অবরোধের মাধ্যমেই ফ্যাসীবাদী, স্বৈরাচারী ও জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, পুলিশ দিয়ে জনতার যৌক্তিক আন্দোলন কোন ভাবেই দমন করা যাবে না বরং বীর জনতা সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই স্বৈরাচারি সরকারের পতন ঘটাবে ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত