ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালী‌তে মন্দিরের প্রতিমা ভাংচুর


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩১-১০-২০২৩ দুপুর ৩:২৭
পটুয়াখালী শহ‌রের আনসার ক‌্যাম্প সংলগ্ন সার্বজ‌নিন মনসা ম‌ন্দি‌রে স্বরম্ব‌তী প্রতিমা ভাংচুর ক‌রে‌ছে দুর্বৃত্তরা। গতকাল রা‌তের কোন এক সম‌য়ে এ ভংচু‌রের ঘটনা ঘ‌টে ব‌লে জানা গে‌ছে। এ ঘটনায় পটুয়াখালী সদর উপ‌জেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, সদর থানা পুলিশ, পুজা উদযাপন প‌রিষ‌দের সভাপ‌তি-সাধারণ সম্পাদকসহ সং‌শ্লিরা ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে।
সাংবা‌দিক সঞ্জয় দাস কুমার লিটু জানায়, প্রতি‌দি‌নের ন‌্যায় সকা‌লে ঘুম থে‌কে জে‌গে প্রার্থনা ক‌রতে গি‌য়ে স্বরস্বতী মায়ের প্রতিমাটি মেঝেতে ফালানো অবস্থায় দেখতে পান। এতে প্রতিমাটি ভেঙ্গে যায়। প‌রে বিষয়‌টি আইনশৃক্সখলা বা‌হিনী ও প্রশাসন‌কে অ‌বি‌হিত ক‌রা হয়। ত‌বে এ ঘটনায় কেউকেই পু‌লিশ গ্রেফতার কর‌তে পারে নি।
মন্দির কমিটির সভাপতি সমীর কুমার দাস জানান, আমাদের সার্বজনিন মন্দিরে বাৎসরিক মনসা মায়ের ও স্বরস্বতী মায়ের পূজা দিয়ে থাকি। এছাড়াও প্রতি রবিবার মনসা মায়ের পূজা করে থাকি। এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানাই। সংশ্লিষ্টদের জানানো হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ওসিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে দেখে গেছেন। 
পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ব্যানার্জী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা দাবী জানান।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্য জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও উদঘাট করা যায়নি। তবে বিষয়টি তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় সদর থানা অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। আশ পাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দূর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি