ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে পৃথক হামলায় ছাত্রলীগ কর্মীসহ আহত ২, ভিডিও ভাইরাল


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৩১-১০-২০২৩ বিকাল ৫:৩৩

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাং এর পৃথক হামলায় ছাত্রলীগ কর্মীসহ আতহ হয়েছে অন্তত ২ জন। আহত মুরাদ হাসান, শ্রীপুর রহমত আলী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। আর অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সেবা ফার্মেসীর মালিক ফারুক আহমেদ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে এ হামলা দুটিতে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাং এর মূলহুতা সাইফ হাসান, গ্যাং এর অন্য সদস্য নয়ন মিয়া, তাজীম, স্বপন ও তুষারসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দোকানীকে ভর্তি করালেও ছাত্রলীগ কর্মী মুরাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন।

হামলার সিসি টিভির ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগেও কিশোর গ্যাং এর সদস্যদের রামদা হাতে শ্রীপুর রহমত আলী সরকারি কলেজে মহড়া দেয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

হামলার ঘটনায় সাইফ হাসান নিজের জড়িত না থাকার বিষয়টি জানিয়ে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে একটি পক্ষ।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, দু'পক্ষের দুটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দ্রুত।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন