রাজশাহীতে উদ্বোধন হলো "আয়কর তথ্য সেবা মাস-২৩"
রাজশাহী নগরীর করঅঞ্চল রাজশাহী চত্বরে উদ্বোধন হয়েছে "আয়কর তথ্য সেবা মাস-২৩"। বুধবার (১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম অনলাইনে দেশব্যাপী কর অঞ্চল সমূহে আয়োজিত "তথ্য-সেবা মাস-২৩" এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধনের পর পর সকাল ১০টায় কর অঞ্চল রাজশাহী চত্বরে উৎসবমুখর পরিবেশে, করের টাকায় গড়লে দেশ, রইবে না আর ঋনের লেশ / আমাদের দেয়া আয়কর দেশকে করবে স্বনির্ভর / আয়কর বকেয়া রাখবো না, বিড়ম্বনায় পড়বো না / কর দেবো গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এরকম সব স্লোগানে রঙ্গিন ফেস্টুন ব্যাণার টাঙ্গিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর তথ্য সেবা মাস উদ্বোধন করেন রাশাহীর কর অঞ্চলের কমিশনার মোঃ শাহ আলী।
এসময় করঅঞ্চল রাজশাহীর অন্যান্য উর্ধতন কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
উদবোধনী অনুষ্ঠানে কর অঞ্চল রাজশাহীর কমিশনার মো: শাহ আলী বলেন, এ বছর আয়কর মেলা না হলেও এনবিআর ১ থেকে ৩০ নভেম্বর-২৩ পর্যন্ত করদাতাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস জোরদার করবে। তিনি আরও বলেন, ‘কর অঞ্চলের বুথগুলোতে ই-টিন নিবন্ধন ও পুনঃনিবন্ধন সেবা দেয়ার ব্যবস্থা থাকবে। কর শিক্ষার প্রসার ও কর সংস্কৃতির বিকাশে গুরুত্ব দিতে হবে এবং মানসিকতার পরিবর্তনের সূচনা করতে হবে প্রতিটি ঘর থেকেই।
উল্লেখ্য, এবছর আয়কর তথ্য সেবা মাসে সেবাসমূহের মধ্যে রয়েছে ২০২৩-২০২৪ করবর্ষের রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকারপত্র (PSR) প্রদান, ই-পেমেন্ট (এ-চালান ও অন্যান্য) ও ই-রিটার্ন দাখিল সংক্রান্ত পরামর্শ/তথ্য প্রদান, ই-টিআইএন নিবন্ধন আয়কর রিটার্ন ফর্ম, চালান, তথ্য সহায়িকা ও সিটিজেন চার্টার সরবরাহ, আয়কর সম্পর্কিত পরামর্শ/তথ্য প্রদান।
এমএসএম / এমএসএম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
Link Copied