ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘায় ১২মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামি এমদাদুল হক গ্রেফতার


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ৩:৯
রাজশাহীর বাঘায় এমদাদুল হক নামের ১২ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
বাঘা থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে এসআই মোকাররম হোসেন, এএসআই সেলিম রেজা এবং সঙ্গীয় ফোর্স নিয়ে রাজশাহীর বোয়ালীয়া থানার মটপুকুর এলাকার আসামীর বোনের বাড়ি থেকে রবিবার দিবাগত রাত্রি আনুমানিক ৩ টার সময় তাকে গ্রেফতার করে বাঘা থানায় নিয়ে আসে। 
 
থানা সুত্রে জানা যায়, বাঘা উপজেলার বিভিন্ন লোক বাদী হয়ে ১২ টি মামলা দায়ের করে। বিজ্ঞ আদালতের ৫টির ওয়ারেন্ট রয়েছে এবং ৭ টি মামলার সাজাপ্রাপ্ত প্রদান করেছেন।
দায়রা মামলা ১৩৪৪/১৬ এই মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড ও আট লক্ষ টাকা জরিমানা । মামলা ৬০৪/১৬ এই মামলায় এক বছর কারাদণ্ড। মামলা ১৩০৬/১৭এই মামলায় তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও দুই লক্ষ টাকা জরিমানা। মামলা ১০৩২/১৭এই মামলায় দুই মাস বিনাশ্রম কারাদন্ড ও নয় লক্ষ টাকা জরিমানা। মামলা ১০০৯/১৬এই মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড ও ষোল লক্ষ টাকা জরিমানা । মামলা ৬২৫/১৬ এই মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড ও আট লক্ষ টাকা জরিমানা ।মামলা ১৩০০/১৭ এই মামলায় তিন মাস কারাদন্ড ও দুই লক্ষ বিশ হাজার টাকা জরিমানা। 
এছাড়াও তিনি আরো পৃথক পৃথক পাঁচ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ।
উপরের উল্লেখিত সাতটি মামলার মোট চার বছর আট মাস কারাদণ্ড ও (৪৫,২০,০০০) পঁয়তাল্লিশ লক্ষ বিশ হাজার টাকা জরিমানা ।
 
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ১২ মামলার ওয়ারেন্ট ভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে সোমবার সকালে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা