বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার ও বিভ্রান্ত হবেনা মর্মে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহঃ) উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ৬ ষ্ট ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের অ়ভিভাবকগণের নিয়ে অভিভাবক সমাবেশ করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।
০১ নভেম্বর (বুধবার) সকালে বটতলী এস এম আউলিয়া (রহঃ) উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিউল আলমের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এমপি'র) একান্ত সহকারী সচিব ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট ইমরান হোসেন বাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার মোঃ ফরিদুল ইসলাম,শিক্ষক মাস্টার মোঃ ইউসুফ, বটতলী ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এস এম জসিম উদ্দিন,শিক্ষানুরাগী সদস্য তারেক চৌধুরী তানিম,অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, এস এম কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক -শিক্ষিকাবৃন্দসহ বিদ্যালয়ে ৬ষ্ট ও ৭ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, বিদ্যালয়ে পাঠদান সংক্রান্ত বিষয়ে বিভিন্নভাবে অপপ্রচার ও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, এতে কোনো অভিভাবক বিভ্রান্ত না হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মূখস্ত বিদ্যাকে বাদ দিয়ে সরকার যে আধুনিক বিজ্ঞান সম্মত বাস্তবমূখী ও সৃজনশীল পাঠদান শিক্ষাক্রম চালু করেছে তা প্রশংসনীয়।এতে শিক্ষার্থীদের পড়ালেখার মান ভালো করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভুমিকা পালন করতে হবে।তাহলে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগতসহ বাস্তবমুখী সৃজনশীল পদ্ধতির শিক্ষা ব্যবস্থা আগামী প্রজন্মকে উন্নত ও দক্ষ শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান নিশ্চিত করতে সহায়ক হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied