টঙ্গীতে করোনায় আক্রান্ত সাংবাদিকের খোঁজ নিলেন ছাত্রলীগ নেতা আসাদ সিকদার
টঙ্গীতে করোনায় আক্রান্ত সাংবাদিক রেজাউল কবির রাজিবের খোঁজ নিলেন টঙ্গী থানা ছাত্রলীগের প্রভাবশালী নেতা আসাদ সিকদার। গতকাল ৯ই আগস্ট সোমবার রাত ৮ ঘটিকার সময় টঙ্গী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক যায় যায় পত্রিকার টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজিব এর বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নেন টঙ্গী থানা ছাত্রলীগের প্রভাবশালী ছাত্রলীগ নেতা আসাদ সিকদার।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী দুইটি টিকা গ্রহনের পরেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত হোম কোয়ারান্টাইনে রয়েছেন রেজাউল কবির রাজিব।
ছাত্রলীগ নেতা আসাদ সিকদার বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি। রেজাউল ভাই টঙ্গীর বহু মানুষের পরিচিত। দীর্ঘদিন যাবত তিনি আমাদের সকল রাজনৈতিক ও ঘরোয়া অনুষ্ঠানের সংবাদ তার কর্মরত পত্রিকায় প্রকাশ করেছেন। আজকে রাজিব ভাইয়ের অসুস্থতায় তার শারিরীক খবরাখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আমি রাজিব ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি। আমার প্রিয় নেতা গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু ভাইয়ের দিক নির্দেশনায় করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনগুলোতে সকলের পাশে থাকতে চাই। দেশবাসী সকলকে অনুরোধ করবো মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলবেন রিরাপদে থাকবেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন