ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে ৩ কোটি টাকার স্বর্ণের বারসহ রোহিঙ্গা আটক


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ৩:১৯
কক্সবাজারের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারের অভিযোগে এক রোহিঙ্গা বৃদ্ধকে আটক করেছে বিজিবি। পরে তার শরীর তল্লাশী চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৪৭০ ভরি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
 
সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটক বৃদ্ধ মৃত ফজর আহম্মদের ছেলে মোঃ জয়নুল আবেদীন (৬৫)। তিনি নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে শুণ্য রেখায় বসবাস করছেন। 
 
৩৪ বিজিবি'র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবি জানতে পারে যে কতিপয় চোরাকারবারীরা অবৈধভাবে স্বর্নের একটি বড় চালান মায়ানমার হতে এনে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাবে। এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবি এর তমব্রু বিওপির সদস্যগণ উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপির টিভি টাওয়ার নামক স্থানে অবস্থান নেয়। সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে এক ব্যক্তিকে সীমান্ত হতে কুতুপালং এর দিকে পায়ে হেটে আসছে। তাকে সন্দেহ হলে আটক করে দেহ তল্লাশী করা হয়। তার কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ৩৩ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
 
উদ্ধার হওয়ার হওয়া স্বর্ণের ওজন ৪৭০ ভরি। যার মূল্য ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।
 
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় সোপর্দ করা এবং উদ্ধারকৃত স্বর্নের বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম চলছে বলে জানান তিনি।
 
বিজিবির অধিনায়ক বলেন, করোনা মহামারির মধ্যেও সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে তারা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত