ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ১


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২১ দুপুর ৩:১৯
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
 
আটককৃত হলেন, উখিয়া রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাঝের পাড়া এলাকার আবু সিদ্দিক এর পুত্র খাইরুল আলম (২৭)।
 
রবিবার ( ৮ ই আগস্ট) হলদিয়া পালং  ইউনিয়নের পাতাবাড়ি বাজারের কামালের দোকানের সামনে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এ অভিযান পরিচালনা করেন।
 
এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন,  র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশী করলেই পাওয়া যায় মরণনেশা ইয়াবা ট্যাবলেট।
 
এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৭ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং আসামীর পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়।
 
তিনি আরো জানান ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি