কেশবপুরে বুরুলী স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
যশোরের কেশবপুরে বুরুলী স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম মাহাবুবুর রহমান স্বাগত বক্তৃতাকালে বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কতৃক প্রেরিত চিঠি পেয়ে আজ আপনাদেরকে আহবান করা হয়েছে। চিঠিতে বিষয় দেয়া হয়েছে সংযুক্ত প্রচার পত্রটি ফটোকপি করে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের কাছে প্রেরণ প্রসঙ্গে। নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। ২০৪১ এর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট নাগরিক তৈরির বিকল্প নেই। আপনি নিজে সচেতন হবেন এবং আপনার সন্তানসহ পরিবারের লোকজনদের সচেতন ও স্মার্ট নাগরিক হিসেবে প্রমাণ করার আহবান জানান।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম মাহাবুবুর রহমান ও সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র আচার্জ্য এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন,বুরুলী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি গৌরীঘোনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান কাজল, বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সদস্য দৈনিক সকালের সময় পত্রিকার কেশবপুর প্রতিনিধি সোহেল পারভেজ, বুরুলী স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর কামাল হোসেন। অভিভাবকদের মধ্যে বক্তৃতা করেন, আব্দুস সবুর, রুহুল আমীন সরদার, মকলেছুর রহমান গাজী, শেখ রায়হান, মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক নিতাই পদ মন্ডল, জি এম মেহের আলী, তপন কুমার আচার্য্য, শাহানাজ পারভীন, সুনিতা রানি প্রমুখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান