ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ক্যাফে মাওলা’র ৩৬ বছরের বাংলা খাবারের এন্তেজাম 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২-১১-২০২৩ দুপুর ৩:৫৬

রাজধানী ঢাকার অফিস পাড়া মতিঝিলের শাপলা চত্তর ঘেঁষে ক্যাফে মাওলা রেস্টুরেন্টের অবস্থান। ১৯৮৭ সালে কর্ণধার সাইফুর হোসেন সায়হাম এর হাত ধরে যাত্রা শুরু করে এটি। ছোট পরিসর অথচ খাবারে নামকরা- এক বাক্যে এটাই ক্যাফে মাওলা। সকালের নাস্তা, দুপুরের খাবার, বৈকালিক নাস্তা এবং রাতের আহার- সব পাওয়া যায় এখানে। বাংলা রেস্তোরাঁটি সপ্তাহের অফিস দিনগুলোতে খাদ্য রসিকদের ভীড়ে গমগম করে।

দৈনন্দিন বাংলা খাবারের আয়োজন করে চলেছে এই রেস্টুরেন্ট। নিরিবিলি আয়োজনে একত্রে ৭০/৮০ জন আসন গ্রহণ করে খাবার খেতে পারে। এই রেস্টুরেন্টের প্রধান আকর্ষণঃ ঝাল খিচুড়ি, চিকেন বিরিয়ানী বা মোরগ পোলাও। হালকা ঝালের গরু বা খাসীর রেজালাতে মাংসের টুকরাগুলো তুলতুলে, মোলায়েম এবং টাটকা; মাখা মাখা, গরম গরম স্বাদূ দুইয়ে মিলে একদম দুর্দান্ত। দামও হাতের নাগালে। অন্যান্য খাবার আইটেমের মধ্যে আছে বিভিন্ন দেশী মাছ, ১০/১২ প্রকারের শাক সবজি, ভর্তা, ভাজি, ডাল ইত্যাদি। বৈকালিক নাস্তায় আছে সুস্বাদু হালিম, কাবাব, ডিম অমলেট। ঢাউস আকৃতির তিল দেওয়া বাটার নান অসাধারণ হয়।

ডেজার্ট হিসেবে ফিরনী এবং দই ভাল হয়। এই সব খাবারের উপকরণ সতেজ, দৈনিক বাজারকৃত। উল্লেখ্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই রেস্টুরেন্টকে ২০১৯ সালে এ গ্রেড দেয়, যা সন্তোষজনক ও সুন্দর। ক্যাফে মাওলার খাবার মতিঝিলবাসী ও কমলাপুরবাসী সহ দূর দূরান্তের অতিথিদের কাছে বেশ গ্রহণযোগ্য, এমনটা জানান রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার মোঃ সেলিম হোসেন।

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত