সেরা রিটেইল ব্যাংক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
স্ট্যান্ডার্ড চার্টার্ড সম্প্রতি ‘দ্য ডিজিটাল ব্যাংকার’স গ্লোবাল রিটেইল ব্যাংকিং ইনোভেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশের সেরা রিটেইল ব্যাংক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। এই অর্জন দেশব্যাপি ক্লায়েন্টদের ক্যাশলেস লাইফস্টাইল গ্রহণে এবং ইন্ডাস্ট্রিজুড়ে ও তার বাইরেও ক্রমাগত উদ্ভাবনে সাহায্যের লক্ষ্যে ডিজিটালাইজেশনের মাধ্যমে ক্লায়েন্টদের ব্যাংকিং অভিজ্ঞতাকে উন্নত করতে ব্যাংকের প্রচেষ্টাকে তুলে ধরেছে। ‘দ্য ডিজিটাল ব্যাংকার’ নতুন পণ্য ও অনলাইন টুলস চালু করায় স্ট্যান্ডার্ড চার্টার্ডকে অভিনন্দন জানিয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড সর্বপ্রথম ব্যাংক হিসেবে ক্লায়েন্টদের কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স কভারেজ প্রদানকারী কার্ড চালু করে। তাদের মেটলাইফ অ্যাসুরেন্স ক্রেডিট কার্ড দেশব্যাপি ক্লায়েন্টদের একটি বৃহৎ ও সুদূরপ্রসারী অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামাজিক সুবিধা প্রদান করছে। ব্যাংক উদ্যোক্তাদের জন্য একটি অনলাইন-ভিত্তিক লার্নিং প্ল্যাটফর্মও চালু করেছে।
এটি এমন এক ওয়েব পোর্টাল, যা উদ্যোক্তাদের সহজে শিখতে, উপার্জন করতে এবং প্রবৃদ্ধি সাধনে সাহায্য করে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর হেড অব কঞ্জ্যুমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিং-এর ম্যানেজিং ডিরেক্টর সাব্বির আহমেদ বলেন, “দ্য ডিজিটাল ব্যাংকারস গ্লোবাল রিটেইল ব্যাংকিং ইনোভেশন অ্যাওয়ার্ড এ কর্তৃক প্রাপ্ত এই অ্যাওয়ার্ড আমাদের শ্রেষ্ঠত্বের পাশাপাশি ব্যাংকের প্রতি ক্লায়েন্টদের আস্থা ও সমর্থনের প্রমাণস্বরূপ। স্টেকহোল্ডারদের পরিবর্তনশীল ও ক্রমবর্ধমান চাহিদা পূরণে সক্ষম নতুন প্রযুক্তি ও সমাধান তৈরি করতে পেরে আমরা গর্বিত। এই দীর্ঘ পথচলায় যারা আমাদের পাশে ছিলেন সকলকে প্রতি আমরা কৃতজ্ঞ।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ